তোমার শহরে
- শুভ বৈদ্য

তোমার শহরের শেষ বসন্তে ফুল ফোঁটার অপেক্ষায়,
তীব্র শীতের শেষে চেয়ে আছি তোমার প্রতিক্ষায়!
জানালার কাঁচে লেগে থাকা স্বচ্ছ কুয়াশার জল,
বিন্দু বিন্দু হয়ে ঝরে পড়ছে হয়ে চোখের জল!
চোখের নিচে হয়ে যাওয়া সেই কালো চাঁদের ক্ষত,
শিশির ফোঁটায় মুছে না গিয়ে থেকে যায় অক্ষত!
চাঁদের সেই কোমল আলো জানায় উষ্ণ অভ্যর্থনা,
পড়ন্ত বিকেলে ঝরে পড়া শিউলি ফুলের প্রার্থনা!
বৃক্ষের শিরায় স্পষ্ট হওয়া ক্লান্ত বয়সের চাপ,
অবশেষে ফিরে এসে দিতে হবে মৃত নদীতে ঝাপ!
মেঘের ভেলায় ভাসিয়ে দিলাম তোমার আমার স্মৃতি,
শেষ বয়সে এসে যেন না হয় ভালোবাসার বিকৃতি!
জোনাকিরা আজ দলবেঁধে এসেছে তোমার শহরে,
বৃষ্টি শেষে সূর্যের আলো পড়েছে তোমার দুয়ারে!
যে শহরের মায়ায় আমি পড়েছিলাম বহুকাল আগে,
সে শহরে আজও কি ভোরে মৃত ফুলেরা জাগে?
যুদ্ধবিধ্বস্ত শহরের বাতাসে সেই মৃত লাশের গন্ধ,
আলস সেই কবি বসে মিলাচ্ছে কবিতার ছন্দ!
সময় এবার ফুরিয়ে এসেছে বিদায়ের শেষ প্রহরে,
এটাই আমার শেষ বসন্ত প্রিয় তোমার শহরে!


০৭-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৮-০১-২০২৪ ০৯:৩৫ মিঃ

বেশ রোমান্টিক

শুভ বৈদ্য
১৩-০১-২০২৪ ১৯:২৫ মিঃ

ধন্যবাদ❤️


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026